• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:০১:২৩ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

৩০ জুলাই ২০২৫ বিকাল ০৪:৩৪:১৫

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ

বাবুল আক্তার খুলনা ব্যুরো: খুলনার কয়রায় অভিযান চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস জব্দ কোস্ট গার্ড।

৩০ জুলাই বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৯ জুলাই মঙ্গলবার রাত ১১টায় পাতাখালী এলাকায় পরিত্যক্ত একটি বস্তা থেকে  মাংস জব্দ করা হয়।

Ad
Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মঙ্গলবার রাত ১১টায় কয়রা উপজেলার পাতাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হরিণ শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই ঘটনাস্থল থেকে পরিত্যক্ত একটি বস্তা হতে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Ad

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
ধামরাইয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৮:১৮







নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
নাটোরে ১০৮ লিটার ডিজেল উদ্ধার
২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:০৯



Follow Us