• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৫১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

২৮ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৬:৫১

খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি: জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।

২৮ জুলাই সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাবে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় তিনি বলেন, “এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ মানুষরাও এখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের এ মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান শফিালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সুমন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এবং জুলাই যোদ্ধারা।

ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ নানা চিকিৎসাসেবা প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০