• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১০:৪৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় চুরি যাওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; গ্রেফতার ২

২৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:১১

নওগাঁয় চুরি যাওয়া ট্রাক ঢাকায় উদ্ধার; গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুলাই রোববার  ট্রাক উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর। এর আগে ২৬ জুলাই শনিবার ঢাকার উত্তরা ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের আ. খালেকের ছেলে আবু ইউসুফ এবং জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদকসহ গ্রেফতার, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিএন্ডটি মোড় থেকে অশোক লেল্যান্ড একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ২৪ জুলাই ধামইরহাট থানার মামলা হলে উদ্ধার কার্যক্রম শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।

এসআই মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গীয় ৪জন ফোর্স নিয়ে বিভিন্ন চেষ্টা চালিয়ে শনিবার ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন থেকে ট্রাকটি আটক করা হয়। এর পূর্বে ঢাকার উত্তরা থেকে এক জন এবং ধানমন্ডি থেকে এক জনকে গ্রেফতার করা হয়।’

ওসি ইমাম জাফর বলেন, গত ১৯ তারিখে টিএন্ডটি মোড় থেকে একটি ট্রাক চুরি হয়। এঘটনায় থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকটি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০