• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০১:৪৯ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

২৩ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৯:৫৯

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

২৩ জুলাই বুধবার দুপুরে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির ওই গ্রামের নুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় সোনাপুর গ্রামের তেরা মিয়ার ছেলে সিকন্দর আলী ও নুর আলীর পুত্র কবির উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। এরই জের ধরে বুধবার দুপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে অপর পক্ষের কবির উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us