• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:১৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

২২ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৫

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুনের (৪) মৃত্য হয়েছে।

২২ জুলাই মঙ্গলবার আনুমানিক বিকেল চারটার দিকে উপজেলার হাডাভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
আয়েশা খাতুন ভ্যানচালক রহিদুল ইসলামের মেয়ে।

আয়েশার দাদা শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে আয়েশা খাতুন একা-একা খেলা করছিল। কোন এক পর্যায়ে এসে পুকুরের পানিতে পড়ে যায়। এবং পানিতে ডুবে সে মারা যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে গিয়ে দেখে আয়েশার মরদেহ ভাসছে। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে মরদেহ উদ্ধার করে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যু খুবই বেদনাদায়ক। সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান এ ঘটনা একটি অপমৃত্যু মামলা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭