• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২২:০৫ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০ জুলাই ২০২৫ দুপুর ১২:১২:৪৩

দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।

১৯ জুলাই শনিবার বিকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার খেয়াঘাটে পাশে এই অভিযান পরিচালিত হয়।

আমবাড়ী বাজার খেয়াঘাটে সরকারি জায়গায় রাস্তা দখল করে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, দোয়ারাবাজারের মান্নারগাঁও, লক্ষিপুর ও সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের মানুষজনের চলাচলের জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট। আমবাড়ি বাজার খেয়াঘাটের রাস্তা বন্ধ করে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম, সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ, অফিস সহায়ক কবির আহমদ, রুয়েল মিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭