• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৯:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার

১৮ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৫

কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী  প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ জুলাই শুক্রবার চারটায় কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডে শরিফপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্যে থেকে নিখোঁজের দুইদিন পরে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ কুয়াকাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের আবুল বাসার হাওলাদার এর ছেলে।

স্থানীয় ময়না বেগম নামে এক মহিলা প্রতিদিনের মত গরু চরাতে পরিত্যক্ত বাগানে এলে হঠাৎ ঝোপের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে লোক জন এসে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহতের বোন মনিরা বলেন, দুই দিন আগে আমার ভাই তার স্ত্রী আমেনার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথার কাটাকাটির এক পর্যায় থাপ্পার দেয়। এই বিষয়টি আমেনা তার বড় ভাইকে জানালে সে এসে আমার ভাই সবুজ কে নানান হুমকি ধামকি ভয় দেখিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আমেনা তার বাবার বাড়িতে চলে যায় সাথে সবুজ ও গেছে। আমরা মনে করছি সবুজ শ্বশুর বাড়ি আছে। কিন্তু আজ দেখি পরিত্যক্ত বাগানে গলায় গামছা লাগানো মেরে ফেলে রেখে গেছে।

প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, আমি এখান থেকে সাগর পরে যাচ্ছি তখন মানুষের ডাকাডাকি শুনে কাছে গিয়া দেখি ঝোপের মধ্যে মরদেহ। দুর্গন্ধের কারণে কাছে যাই নি।

এবিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, প্রাথমিক অবস্থায় হত্যা মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯