• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:৪০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির মৌন মিছিল

১৮ জুলাই ২০২৫ বিকাল ০৩:৩৩:০৬

জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির মৌন মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

১৮ জুলাই শুক্রবার জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই শহিদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জুলাই শহিদদের স্বীকৃতির ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্যদিয়ে শহিদ পরিবারের পাশে থাকবে বিএনপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২