• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৭:৩১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার,আটক ১

১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:৩৩:৪৭

নোয়াখালীতে ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার,আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী থেকে নিখোঁজের তিনদিন পর এক মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  রাতে নিজ বাড়িতে  দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো. রনি (১৭) নামে আরেক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। নিহতের স্বজনদের অভিযোগ ওই ছাত্রকে হত্যা করা হয়েছে।

১৬ জুলাই বুধবার সন্ধ্যায় দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে থেকে বাড়িতে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতার ঘটে । এর আগে, একই দিন সকালে উপজেলার বরাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের রুহুল আমিন ড্রাইভারের পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহত সাহাদাত হোসেন সজিব (১৪) একই ইউনিয়নের কাশিপুর গ্রামের লস্কর বাড়ির মৃত শওকত আলীর ছেলে। সে স্থানীয় কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। অপরদিকে আটক রনি একই মাদ্রাসা এবং একই বাড়ির মো. রুবেলের ছেলে।  

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রোববার থেকে সজিব নিখোঁজ ছিল। তার বাড়ির সামনে একটি রিকশা গ্যারেজ আছে। ওই গ্যারেজের একটি সিসি টিভির ফুটেজে দেখা যায় সজিব নিজ বাড়ির সামনে থেকে নৌকায় করে তাদের বাড়ির রনিসহ রুহুল আমিন ড্রাইভারের বাড়ির পাশে বাগানে বক পাখি ধরতে যায়। তাদের যাওয়ার পৌনে ৩ ঘণ্টা পর একই ফুটেজে দেখা যায় একটি মাত্র ছেলে ফিরে এসেছে। সজিব ফিরে আসেনি। খবর পেয়ে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। কিন্তু সেখানে সজিবের সন্ধান পাওয়া যায়নি। বুধবার ভোর রাতের দিকে স্থানীয়রা রুহুল আমিন ড্রাইভারের পুকুরে সজিবের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছাত্র রনিকে আটক করে।

সোনাইমুড়ী থানার  কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নিহত সজিবের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে মাথায় বাড়ি দেয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us