• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১১:৩৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা

১৬ জুলাই ২০২৫ দুপুর ১২:২৮:২৫

এবার গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

১৬ জুলাই বুধবার সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এসময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে এ হামলার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪





Follow Us