• ঢাকা
  • |
  • সোমবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:১১:৫২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর শাবক অবমুক্ত

৫ জুলাই ২০২৫ সকাল ০৯:৪৫:০৭

হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর শাবক অবমুক্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৩৩টি অজগরের বাচ্চাকে ফটিকছড়ি উপজেলার হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।  

৪ জুলাই শুক্রবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব অজগরের শাবককে তাদের স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, “অজগরের বাচ্চাগুলোর বয়স ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এতে করে বন্যপ্রাণ সংরক্ষণে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পন্ন হলো।”

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বনবিভাগের কর্মকর্তারা। স্থানীয় পরিবেশপ্রেমীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১