• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৪৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

৩ জুলাই ২০২৫ দুপুর ০২:৪৫:১৭

বকশীগঞ্জে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়েছে।

২ জুলাই বুধবার দুপুরে বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বকশীগঞ্জ টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে ২৫০ জনের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ প্রদান করা হয়।

খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন দোস্ত দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্ট অব এডমিন কোহিনুর আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, পিআরও মুজাহিদুল ইসলাম, দোস্ত এইড বাংলাদেশের শিক্ষা অফিসার সৈকত মিয়া, আইটি ম্যানেজার সম্রাট বাবরসহ আরও অনেকে।

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীরা।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা মানবিক কাজ করার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সংস্থাটি তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন ধারাকে সহযোগিতা করছে। তিনি বকশীগঞ্জ উপজেলায় এই ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখতে সংস্থার প্রতি আহ্বান জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০