• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:৪০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১ জুলাই ২০২৫ সকাল ০৯:০৮:১৭

ঝিনাইদহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী গোলাম বারিক মন্ডল (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। নিহত গোলাম বারিক মন্ডল মুক্তিযোদ্ধা ছিলেন।

৩০ জুন সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারিক মন্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, গোলাম বারিক মন্ডল তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বারিক মন্ডলের স্ত্রী ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মন্ডলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২