• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৩:০৬ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ উদ্ধার

৩০ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৫৬

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: সীমান্ত এলাকা ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ২শত ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধীন হলদীগ্রাম বিওপি।

৩০জুন সোমবার ভোরে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।  

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানায়, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২ শত ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় মাদক পাচারকারীরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,  ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সেনারা দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
এ বছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০৬

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৪


ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩