• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:৪০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা রশিদ ভূঁইয়া গ্রেফতার

৩০ জুন ২০২৫ দুপুর ০২:৪৬:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা রশিদ ভূঁইয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ভূঁইয়াকে (৫৫) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

২৯ জুন রোববার সন্ধ্যায় সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার রশিদ ভূঁইয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল নূর ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, ‘একটি চলমান হত্যা মামলায় তালিকাভুক্ত আসামি হিসেবে আব্দুর রশিদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। ৩০ জুন সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, গ্রেফতার রশিদ ভূঁইয়া বর্তমানে দুটি মামলায় জামিনে ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০