• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:৪৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে ১০দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ

২৭ জুন ২০২৫ বিকাল ০৫:১৮:১০

কক্সবাজারে ১০দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কক্সবাজার জেলার চকরিয়া ও সদর উপজেলায় ১০ দিনব্যাপী চলমান টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন বৃহস্পতিবার কক্সবাজার  জেলার ২টি উপজেলায় ১০ দিন ব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়। এছাড়া সদর উপজেলায় ১০ দিনব্যাপী চলমান টিডিপি মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় ধাপ) সমাপনী অনুষ্ঠিত হয়।

এসময় কক্সবাজার জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলামের সভাপত্বিতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ও পার্বত্য রেঞ্জ এর উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিপিএম (বার), পিএএমএস।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ এবিএন) এর পরিচালক রাজীব হোসাইন ও পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিমুল এহসান মানিক।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, নিজ নিজ এলাকার সামাজিক অপরাধ, অস্থিরতা ও সহিংসতা রোধ, বাল্য বিবাহ রোধ এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া  নির্বাচন ও পূজায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি  সামাজিক বনায়নের উপর অধিক গুরুত্ব দিতে উৎসাহ দেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে গাছের চারা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩