• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৩:৫৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট ধরলা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৬ জুন ২০২৫ সকাল ১০:০৭:১৩

লালমনিরহাট ধরলা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিবেদক: লালমনিরহাটে নদীতে ভেসে উঠা অজ্ঞাত (৪০) ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

২৫ জুন বুধবার সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) বাদল চন্দ্র জানান, স্থানীয়রা কাজ করতে গিয়ে ধরলা নদীতে ভেসে উঠা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে সদর থানা পুলিশ বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে। মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন আসায় ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে পারছে না স্থানীয়রা।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

মরদেহের পড়নে রয়েছে ব্লু রংয়ের হাফপ্যান্ট ও টি-শার্ট। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি বাদল চন্দ্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯