• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

২৪ জুন ২০২৫ রাত ০৮:৩৮:৩৫

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

নিহত মো. আমির হোসেন শামীম (১২) একই ওয়ার্ডের সোলেমান মিস্ত্রি বাড়ির আজগর হোসেন সুজনের ছেলে এবং স্থানীয় চরএলাহী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।    

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয়রা জানায়, সকাল থেকে প্রবাসী আজগর হোসেন সুজনের বসতঘরের চারপাশে মাটির কেটে পাকা করার কাজ শুরু করে নির্মাণ শ্রমিকরা। এজন্য তার ছেলে শামীম ও তার মায়ের সাথে ভিতরের একটি কক্ষ থেকে আসবাবপত্র গুলো সরানোর কাজ শুরু করেন। ওই সময় তাদের হাত ফসকে গিয়ে বসতঘরের মাঝখানে থাকা টিনের বেড়ার লাগে, এতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তারা মা-ছেলে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

কোম্পানীগঞ্জ থানার  কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০