• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪৫:০৪ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

২৪ জুন ২০২৫ সকাল ১০:৫৩:১১

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাবেক এমপির ব্যক্তিগত সহকারীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ জুন সোমবার রাতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারদের মধ্যে হাসিনুর ইসলাম সজল (৩০) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী ছিলেন। সজল নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি সাইনুদ্দীন সান্টুর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের মরদেহ পৌঁছালো গ্রামের বাড়ি

অপরজন হলেন- সুমন আলী (২৭)। তিনি নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সুমন বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে আইন কলেজ মাঠে আড্ডা দেওয়ার সময় সুমন আলীকে চিনতে পেয়ে কয়েকজন আটক করে মারধর করে। এতে তার শার্ট ছিঁড়ে যায়। এসময় তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুমনকে থানায় নিয়ে আসে।

এর আগে ২২ জুন রোববার রাতে নগরের দক্ষিণ নওদাপাড়া থেকে হাসিনুর ইসলাম সজলকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

‘আমার জীবন সার্থক’, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বললেন বাদাম বিক্রেতা রাজু

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রকিবুল হাসান ইবনে রহমান বলেন, সুমন আলীকে স্থানীয়রা আটক করে পুলিশ দেয়। এর আগে অভিযান চালিয়ে সজলকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫