• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৯:১৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চারজন গ্রেফতার

২৩ জুন ২০২৫ বিকাল ০৫:৫০:৪৫

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চারজন গ্রেফতার

মো. মাইনুল হক, নীলফামারী: নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই মুসরত পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৬), একই এলাকার কহিনুর ইসলামের ছেলে রুজু (২০) ও রাজু (২৬) এবং মুসরত বটতলা গ্রামের মুকুলের ছেলে আল আমিন (২১)।

২৩ জুন সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে (প্রেস ব্রিফিংয়ে) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ওসি জানান, অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে শরিয়তপুর জেলার দক্ষিণ ডামুড্যা এলাকার বাসিন্দা নয়ন লিখিতভাবে অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত  শুরু করেন। গত রবিবার (২২জুন) ভোর ৪ টার দিকে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  
এ ঘটনায় মামলার বাদী নয়ন ১৯ লাখ ১০হাজার টাকা প্রতারণার শিকার হন বলে জানান ডিবি ওসি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৩ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের (আসামি) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬