• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৪:০৬ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

২২ জুন ২০২৫ বিকাল ০৫:৪৯:১৪

সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিক্সার ধাক্কায় শুভ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২১ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শুভ মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে চিপস কিনতে বাড়ির পাশের দোকানে যায় শুভ। চিপস কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Ad

এসময় শুভর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা বাজারে শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কোহিনুর রহমান। পরে রোববার সকালে জানাজা শেষে মৃতদেহ দাফন করা হয়৷ শিশু শুভর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় শিশুর পরিবারের কারোর প্রতি কোনো অভিযোগ নেই এই মর্মে আমাদের কাছে লিখিত দেয়ায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬


Follow Us