• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৪৬ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

পূবাইলে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

২২ জুন ২০২৫ বিকাল ০৫:২৯:৫৩

পূবাইলে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

টিটন কুমার ঘোষ, পূবাইল : গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ এনে থানায় অভিযোগের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার ২২ জুন সকালে নগরীর মিরের বাজার ঢাকা বাইপাস চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই, এমন স্লোগানে এলাকার নারী শিশুসহ স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা অংশ নেয় ।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানায়, ৩০ বছরের অধিক সময় ধরে তাদের চলাচলের পায়ে হাটার রাস্তা রাতের আধারে বন্ধ করে দেয় এলাকার প্রভাবশালী মেজবাহ উদ্দিন ও তার পরিবারের লোকজন, এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক আবেদনেও সাড়া দেইনি মেজবা ও তার পরিবার, তাই রাস্তা নিয়ে বিপাকে আছে কামারগাও এলাকায় বসবাসকারী ৫০ টির অধিক পরিবার।

মানববন্ধন শেষে বক্তারা জানান, দ্রুত মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

এ  বিষয়ে স্থানীয় পূবাইল থানায় পাল্টাপাল্টি  অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মো আমিরুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:০৬

২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯০ লাখ ডলার
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩০

পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৯


নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইল জেলা রোভারের বৃক্ষরোপণ কর্মসূচি
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১০:৪৩



গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু
২৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৯:৩৭

Follow Us