• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৯:৫৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় পাউবোর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

২২ জুন ২০২৫ সকাল ১১:৫৩:১১

কুষ্টিয়ায় পাউবোর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

২১ জুন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান চালানো হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান অভিযানের নেতৃত্ব দেন।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘরে বসবাস করে আসছিলেন দখলবাজরা। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। তবুও স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের অনেক জায়গা অবৈধ দখলদারদের কবলে রয়েছে। এসব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

অভিযান চলাকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮