• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:১৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন এবি পার্টির আহ্বায়ক

২২ জুন ২০২৫ সকাল ০৮:৩৮:২৫

বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন এবি পার্টির আহ্বায়ক

সাতক্ষীরা প্রতিনিধি: মত বিনিময় সভায় বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সাতক্ষীরা জেলা এবি পার্টির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫)।

২১ জুন শনিবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে ওই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে।

সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্য সচিব আলমগীর হুসাইন বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে বুকে ব্যাথা অনুভব করেন আব্দুল কাদের। সঙ্গে সঙ্গে তাকে শুইয়ে পানি দিলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন বলেন, আমার স্বামী এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি। ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির থেকে ছাত্র সংসদ নির্বাচন করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।
একসময় তিনি সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন।

সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল কাদির বলেন, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর সবরকম পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১