• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২৪:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে মায়ের জানাজার জন্য যুবলীগ নেতার তিন ঘণ্টা প্যারোলে মুক্তি

১৯ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:০৩

শ্রীপুরে মায়ের জানাজার জন্য যুবলীগ নেতার তিন ঘণ্টা প্যারোলে মুক্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন মায়ের জানাজায় অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

১৯ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে বিকেল ৪টার দিকে তাকে আবারও কারাগারে ফেরত পাঠানো হয়।

রিপনের মা নুরুন্নাহার (৫৬) বুধবার (১৮ জুন) বিকেল ৫টায় ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে জানাজায় অংশ নেওয়ার অনুমতি চেয়ে লিখিত আবেদন করা হয়। জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

পরে পুলিশ পাহারায় রিপনকে উপজেলার মাওনা ইউনিয়নের মধ্যে পাড়া এলাকায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজায় অংশ নিতে নিয়ে যাওয়া হয়। জানাজার নামাজ শেষে তিনি স্বল্প সময়ের জন্য স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন,‘আদালতের নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপনকে প্যারোলে মুক্তি দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে তাকে যথাসময়ে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তরিকুল ইসলাম রিপনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা ও একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭