• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩২:৩৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

১৯ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:৪৬

গলাচিপায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্লুইসঘাট এলাকায় একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ চারজন জেলে দগ্ধ হয়েছেন।

১৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীর বরফকলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ জেলেরা হলেন- ট্রলার মালিক হাসান খা (৩৮), রিয়াজ হাওলাদার (৪৫), মোতালেব (৩৫) ও ইউসুফ (৩০)। তাদের মধ্যে তিন জনের বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামে এবং একজন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের মুজিবনগরের বাসিন্দা।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘটনার পর উদ্ধার করে প্রাথমিকভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও দগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বোয়ালিয়া খালে ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে বরফ তুলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ট্রলারে চা তৈরির জন্য গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারের কাঠের পাটাতন ভেঙে যায়। এতে ট্রলারে থাকা ৮ জেলের মধ্যে ৪ জন আহত হন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুইজনের শরীরের প্রায় ৬০ শতাংশ ও একজনের ২৫ শতাংশ পুড়ে গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুল হাসান বলেন, দগ্ধ চারজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ঘটনাটি দুঃখজনক। আহতদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭