• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৩ জুন ২০২৫ রাত ০৮:১৭:৫৬

ফুলবাড়ীতে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাঈম  ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

১৩ জুন শুক্রবার দুপুর  সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানি মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ফুলবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাঈম ইসলাম শুক্রবার ১২টার দিকে বাড়ির পাশে বড় একটি জাম গাছে জাম পাড়ার জন্য ব্যাগ নিয়ে উঠে। জাম পাড়তে পাড়তে একসময় গাছের ডাল ভেঙে  মাটিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোক ও এলাকাবাসী তাৎক্ষণিক নাঈমকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে নাঈমের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে রংপুরের রেফার করে। ফুলবাড়ী থেকে রংপুর যাওয়ার সাতমাথা নামক স্থানে নাঈমের মৃত্যু হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, জামগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০