• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৫৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল-ফজু গ্রেফতার

১৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৯

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল-ফজু গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে (ফেন্সি সোহেল) ও তার সহযোগী ফজলুল হক ফজুকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

১৩ জুন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান।

এর আগে ভোরে কুমিল্লার দাউদকান্দি থানার দাউদকান্দি ব্রিজের টোল-প্লাজা এলাকা থেকে সোহেল মেম্বার (৩৮) ও ফজলুল হক ফজুকে (৩০) গ্রেপ্তার করে র‍্যাব-১১।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বালিয়াপাড়ার মকবুল হোসেনের ছেলে এবং ফয়জুল হক ফজু সোহেলের সহযোগী এবং একই এলাকার আউয়ালের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ফেন্সি সোহেল বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরও বেপরোয়া হয়ে উঠে। পরবর্তীতে সে অবৈধ মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িয়ে পরে। পরবর্তীতে এক সময় সে এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পায়। তখন থেকে সবাই ফেন্সি সোহেল হিসেবে ডাকে। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তার পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে ফজলুল হক ফজু এই শীর্ষ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ফেন্সি সোহেলের একান্ত সহযোগী। তাদের ভয়ে এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত। যারাই তাদের এই সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করে তাদেরকেই সোহেল ও তার সহযোগীরা নির্মমভাবে নির্যাতন করে।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২




‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২