• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৪:৫১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পর্যটক কানায় কানায় পরিপূর্ণ কুয়াকাটা

১৩ জুন ২০২৫ সকাল ১১:৫৫:৫৯

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পর্যটক কানায় কানায় পরিপূর্ণ কুয়াকাটা

পটুয়াখালী প্রতিনিধি: ঈদের টানা ১০ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটককে টইটুম্বুর হয়ে উঠেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। খালি নেই হোটেল মোটেলের কক্ষ। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
এদিকে গঙ্গামতি, ঝাউবাগান, শুঁটকি পল্লি ও লেম্বুর বনসহ সকল পর্যটন স্পটেই রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। আগত পর্যটকরা পুরো সৈকত এলাকায় উচ্ছ্বাসে মেতেছেন। অনেকেই সৈকতের বালিয়াড়ীতে সাঁতার কেটে ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউবা প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত ঘুরে দেখছেন। অনেকে বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসনের সদস্যরা।

ঢাকা থেকে আসা  সালমা- হাবিব দম্পতি বলেন, “আমরা প্রায়ই আসি কুয়াকাটায়। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা—এটা আমাদের কাছে কখনো পুরোনো হয় না। এখানকার পরিবেশ মানসিক প্রশান্তি এনে দেয়।তবে ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নেমেছে কুয়াকাটায়।

খাবার হোটেল মালিক সমিতির সভাপতি মো. কালিম বলেন, এখানে সব খাবার হোটেলের মান আগের চেয়ে অনেক ভাল হয়েছে এবং দামেও সস্তা। আজকে পর্যটককে টইটুম্বুর, ঈদের ১০ দিনের ছুটিতে কুয়াকাটায় লক্ষ লক্ষ পর্যটকের সমাহার হবে।

আরও পড়ুন

আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, “ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে। এভাবে পর্যটকের আগমন ঘটলে আমরা বিগত দিনের লোকসান মেকাপ করতে পারব।

কুয়াকাটা হোটেল মোটেল অউনার অ্যাসোসিয়েশন সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, আমাদের প্রায় হোটেলের সব রুম বুকিং রয়েছে। কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীদের চোখে-মুখে হাসি। আমরা হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “সৈকতের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা, নৌ ও ডিবি পুলিশও দায়িত্ব পালন করছে। পর্যটকরা নিশ্চিন্তে ও নিরাপদে আনন্দ উপভোগ করতে পারবেন।”

আরও পড়ুন

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাইয়ের মৃত্যু

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, ঈদুল আযহার বন্ধে আজ প্রচুর পর্যটক আসছে সামনের দিনগুলোতে আরো পর্যটক বাড়েবে। কুয়াকাটা পৌরপ্রশাসন পর্যটকদের সেবায় সার্বক্ষণিক প্রস্তুত। তার সাথে টুরিস্ট ও থানা পুলিশ সহ উপজেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
বিমানের দাম্মাম রুটের ফ্লাইট শুরু ৭ নভেম্বর
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৩০

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪



ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৭



আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
আবারও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪২