• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:২৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ

১২ জুন ২০২৫ বিকাল ০৩:৩৩:২৬

মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সুরুন্ডী তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি ভাঙাচোরা সড়ক সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।

১২ জুন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সংগঠনের মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য ও পৌর শাখার আমীর মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে সড়কটির সংস্কার কাজ পরিচালিত হয়। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে রাতে পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

হুমায়ুন কবীর জানান, “দীর্ঘদিন ধরে এই সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে ছিল। আমাদের নেতা-কর্মীরা পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি মেরামত করেছেন। এখন সাধারণ মানুষ এর সুফল ভোগ করছেন।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ কেবল একটি রাস্তা সংস্কার নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সচেতনতার একটি প্রতিফলন। ভবিষ্যতে পৌরসভার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামতের পরিকল্পনাও রয়েছে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতেই তারা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা মেরামতের ফলে তারা অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন। তাদের মতে, এটি একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ, যা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।

এই স্বেচ্ছাশ্রমভিত্তিক সংস্কারকাজে অংশ নেন পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আবু তালহাসহ শতাধিক জামায়াত নেতা-কর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২