• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৪:৪৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় গেলে উপকূলবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটবে: আমিরুল কাগজী

১১ জুন ২০২৫ বিকাল ০৫:২২:৫৩

বিএনপি ক্ষমতায় গেলে উপকূলবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটবে: আমিরুল কাগজী

নিজস্ব প্রতিবেদক: খুলনা -৬ (কয়রা -পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী বলেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে কয়রা ও পাইকগাছার উপকূলবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটবে।

তিনি বলেন, এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দুই উপজেলার মানুষ ঝড় জলোচ্ছ্বাস বন্যার আতঙ্কে দিন কাটাতে থাকে। বিগত দিনে কেবল মাত্র লুটপাটের কারণে এই দুই উপজেলার বেড়িবাঁধ সঠিকভাবে নির্মিত না হওয়ায় জলোচ্ছ্বাসের আতঙ্ক লেগেই থাকে।

১১ জুন বুধবার পাইকগাছা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সরল বাজারে অফিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পাইকগাছা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব তৌহিদুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মোল্লা ও সোহেল রানা।
আমিরুল কাগজী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নির্মাণ শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা হবে এবং তাদের অনুদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে যে পরিমাণ অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে সেই টাকা যদি বাংলাদেশে বিনিয়োগ করা হতো তাহলে শিক্ষিত যুবক শ্রেণি বেকার থাকত না। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতি অনিয়ম ও ব্যবস্থাপনা দূর করে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করার কাজে মনোনিবেশ করা হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। বিএনপি'র এ ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাংলাদেশের জনগণের মুক্তির সনদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল গফুর শাকিল, গদাইপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি অধ্যাপক আবু সালে মো. ইকবাল ও সাধারণ সম্পাদক বাবর আলী গোলদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬