• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৯:০০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে বাসচাপায় ৩ বন্ধু নিহত

১০ জুন ২০২৫ বিকাল ০৩:২৬:০৪

নরসিংদীতে বাসচাপায় ৩ বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

৯ জুন সোমবার রাত ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যায়। পরে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্দারদিয়া পেট্রলপাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিন বন্ধুই গুরতর আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়।

নিহতদের বন্ধু ওবায়দুল হক বলেন, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম বলেন, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। তিনজনের মরদেহই থানায় আছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯