• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৮:৩০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চাটমোহরে লিচু বাগান থেকে মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫ জুন ২০২৫ দুপুর ০১:১৫:১৯

চাটমোহরে লিচু বাগান থেকে মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলি এলাকার একটি লিচু বাগান থেকে ৫ই জুন বৃহস্পতিবার জাহানারা খাতুন (৫২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি ৪ই জুন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল জাহানারা খাতুন।

বৃহস্পতিবার সকালে লিচুবাগানের পাশে একটি ক্ষেতে ঘাস কাটতে এসে এক কৃষক ঝুলন্ত অবস্থায় জাহানারা খাতুনকে দেখতে পায়। ছোট একটি লিচু গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিল জাহানারা খাতুনের মরদেহ। দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে প্রায় পুরো শরীর শক্ত হয়ে গেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহানারার মরদেহ নামিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মরদেহ প্রেরণ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় হত্যাকাণ্ড। পাশের বাড়ির সাবেক মেম্বার মিরাজ এর সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল জাহানারার পরিবারের। ৪ জুন বাড়ির পাশে একটি কলাগাছ কাটতে গেলে আবারও বিরোধ দেখা দেয়। এতে মিরাজ মেম্বারের পরিবারের লোকজন জাহানারা খাতুন কে লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করেন। এমনকি সন্ধ্যার দিকেও মারপিট করার উদ্দেশ্যে মিরাজ মেম্বারের ছেলে জাহানারা কে খুজছিল বলে জানায় জাহানারার প্রবাসী সন্তানের স্ত্রী।

এ ব্যাপারে সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) আঞ্জুমা আক্তার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০