• ঢাকা
  • |
  • শনিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:০২:৩৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মৃত্যু

৫ জুন ২০২৫ দুপুর ১২:২৮:৫৭

বকশীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চলন্ত সিএনজিতে বাসের ধাক্কায় আনিসা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

৫ জুন বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বকশীগঞ্জ জামালপুর সড়কের বাঁশকান্দা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।

বকশীগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন তৈরি পোশাক কর্মী আমিনুল ইসলাম।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

সকালে জামালপুর থেকে সিএনজিতে করে বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন আমিনুল ইসলামের পরিবার।

বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজার অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস সিএনজিতে ধাক্কা দেয়৷

বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আমিনুল ইসলামের মেয়ে আনিসা আক্তার নিহত হয়। এসময় আহত হয় আমিনুল ইসলাম।

আরও পড়ুন

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০