• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:৫৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বস্ত্র ও চারা বিতরণ

৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৩৯

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বস্ত্র ও চারা বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে বিএনপি। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ করা হয়।

৩ জুন মঙ্গলবার উপজেলার ভুলতা ইউনিয়নে এ দোয়া মাহফিল ও বস্ত্র এবং চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এসময় শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদেরকে নতুন কাপড় উপহার দেয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান দিপু ভূঁইয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬