• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪০:২৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

৩ জুন ২০২৫ বিকাল ০৪:১৪:৫৮

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

৩ জুন মঙ্গলবার র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল সোমবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে রিয়াজ হোসেনকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট, জাল টাকা তৈরির একটি মেশিন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল নোট প্রস্তুতকারী। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে আসছিলেন। পরে এসব জাল নোট অনলাইনভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, র‌্যাব এক আসামিকে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে জাল টাকা তৈরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪০





শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯