• ঢাকা
  • |
  • সোমবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০১:০৭:৩৫ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় সেনা অভিযানে তিন মাদক কারবারি আটক

৩১ মে ২০২৫ সকাল ১০:৩৬:৩৬

মাটিরাঙ্গায় সেনা অভিযানে  তিন মাদক কারবারি আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক হয়েছে।

৩০ মে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে ইসলামপুর এলাকা থেকে আটক করা হয়।

Ad
Ad

শনিবার (৩১ মে) সকালে মাটিরাঙ্গা জোনের একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পি এস সি, জি এর নির্দেশনায় ওয়া. অফি. শাহা আলী'র নেতৃত্বে একটি অভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া ইসলামপুর এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ মো. শাহিন (২৩) রফিকুল ইসলাম(২৭) ও মো. শাহাজাহান (২৮) কে আটক করা হয়।

Ad

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক মাদক কারবারিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০







Follow Us