• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩১:০৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গুমাই বিলে ধরা পড়লো ২২ কেজি ওজনের বোয়াল

৩১ মে ২০২৫ সকাল ০৯:৩১:১৩

গুমাই বিলে ধরা পড়লো ২২ কেজি ওজনের বোয়াল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা বর্ষণে চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলে পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে শুরু হয়েছে মাছ ধরা উৎসব।

আর সেই মাছ ধরা উৎসবে অংশ নিয়ে ৩০ মে শুক্রবার দুপুরে প্রায় ২২ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ পেয়েছেন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুর পাড়ার বাসিন্দা মো. মোকারম নামে এক যুবক।

মোকারম জানান, তিনি শখের বসে মাছ ধরতে এসেছিলেন গুমাই বিলে। বিলে বৃষ্টির সময় বোয়ালমাছটি তিনি দেখতে পান। অনেকটা কৌশলে মাছটি তিনি ধরে ফেলেন। এত বড় একটি মাছ ধরাতে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। তবে শখে ধরা পড়া বোয়াল মাছটি মাছটি তিনি বিক্রয় করেননি। মাছটি তিনি আত্মীয়-স্বজনসহ নিজে ভাগ করে নিয়েছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রতিবছর বর্ষায় যখন ভারী বৃষ্টিপাত হয়, তখন রাঙ্গুনিয়া গুমাই বিলে দেখা মিলে বিভিন্ন প্রজাতির মাছ। ওই সময় স্থানীয়রা গুমাই বিলে মাছ ধরতে নেমে পড়েন। শুরু হয়ে যায় মাছ ধরা উৎসব। এবারের উৎসবে মোকারম পেলেন ২২ কেজি ওজনের বোয়াল মাছ।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০