• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

২৬ মে ২০২৫ বিকাল ০৪:৫৩:১৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা দেয়া হয়েছে।

২৬ মে মাটিরাঙ্গা নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।

সহায়তার মধ্যে স্থানীয় ৬ জন দুঃস্থ পাহাড়ি নারী ও আর্থিকভাবে অসচ্ছল ৯ জন পাহাড়ী শিক্ষার্থীর জন্য আর্থিক সহযোগিতা, ১ জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন এবং ৩৫ জন পাহাড়ী ও বাঙ্গালিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী প্রদান করা হয়। একইসাথে বিনামূল্যে ৫ শতাধিক পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কার্যক্রমে মাটিরাঙ্গা সেনা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও মাটিরাঙ্গায় বসবাসরত সকলের জন্য এই ধারা অব্যাহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০