• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩৪:৪৮ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

ছাত্র-জনতা হত্যা মামলায় সাভারে মহিলা লীগের সভাপতি গ্রেফতার

২৪ মে ২০২৫ সকাল ০৯:০৩:০০

ছাত্র-জনতা হত্যা মামলায় সাভারে  মহিলা লীগের সভাপতি গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।

২৩ মে শুক্রবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

Ad
Ad

সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন তিনি।

Ad

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক  বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
শাকিল-রুপার জামিন আদেশ পিছিয়ে ১১ মে
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:৫৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০১:৪৮




স্বর্ণের দামে আবারও পতন
স্বর্ণের দামে আবারও পতন
২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৬:৩১




Follow Us