• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়লো ৩০ দোকান

২১ মে ২০২৫ সকাল ০৮:০৮:০২

মধ্যরাতে বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়লো ৩০ দোকান

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারের মার্কেটে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

২০ মে মঙ্গলবার দিবাগত রাত ১ ঘটিকায় আলমগীরের কাপড়ের দোকান থেকে এই আগুনের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করলেও বিষয়টিকে রহস্যজনকও বলছেন স্থানীয়রা।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যদের আপ্রাণ চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ৩০টির অধিক মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

আগুনের সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

উল্লেখ্য, উপজেলাবাসীর দাবীর মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪