• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩১:২৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সাভারে দুর্ধর্ষ চুরি

১৯ মে ২০২৫ বিকাল ০৩:৪৮:৩০

সাভারে দুর্ধর্ষ চুরি

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে চোরচক্র।

১৭ মে শনিবার সাভারের কাজী মোকমাপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার জিনিস নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সেদিন সকালে ওই পরিবারের সদস্যরা আত্মীয়ের বাসায় ঘুরতে যান। সেই সুযোগে চোরচক্রের সদস্যরা দরজার লক ভেঙে ভেতরে ঢুকে। বাসার আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণ, ১৬ হাজার টাকা ও ওয়ারড্রবে থাকা  মূল্যবান পোশাক নিয়ে যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২