• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৩২:১২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ

১৯ মে ২০২৫ দুপুর ১২:৩৭:২৪

নড়াইলে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৯ মে সোমবার সকাল ৭টার দিকে লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানাকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়। তবে এখনও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

Ad

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us