• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৭:৫৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

১৮ মে ২০২৫ বিকাল ০৩:৩৭:৫২

শাহরাস্তিতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনে ট্রেন থেকে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৭ মে শনিবার বিকেলে চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেন মেহের রেলস্টেশনে পৌঁছার সময় চলন্ত অবস্থায় উপলতা গ্রামের জহির উদ্দিনের ছেলে সাগর (১৭) স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। ট্রেনটি স্টেশনে থামার আগ মুহূর্ত পর্যন্ত সাগরিকা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে সে আটকে থাকে। ট্রেনটি থামার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২



হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৪



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮



হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৩