• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৬:১৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির সার্চ কমিটির ‌সভা অনুষ্ঠিত

১৮ মে ২০২৫ সকাল ১১:৩৭:২৭

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির সার্চ কমিটির ‌সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌এক জরুরি সভা অনুষ্ঠিত  হয়েছে ‌।

১৭ মে শনিবার বিকেল সাড়ে তিনটায় এস এম মান্নান স্কুল এন্ড কলেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেনের সভাপতিত্বে একটি সাংগঠনিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক, সাবেক গণঅধিকার পরিষদ নেতা ডা. বায়েজিদ আহমেদ শাহেদ, বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপি সমর্থক হাবিবুর রহমান, হামিদ মিয়া, নাজমুল সর্দার, রেজাউল করিম, রনি মোল্লাসহ প্রমুখ।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এসময় বক্তারা বলেন, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের নিজেদের সুসংঘটিত হতে হবে। ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠনে যোগ্য, সৎ ও আদর্শ লোকদের স্থান দেয়া হবে। ১২-১৫ জনের একটি সার্চ কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও সম্পৃক্ত কাউকে কমিটির অন্তর্ভুক্ত করা হবে না। নতুন ধারায় ও পরিবর্তনের আবহে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭