• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৩:১২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

পুশইন ঠেকাতে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে

১৫ মে ২০২৫ সকাল ০৯:৪৬:৫০

পুশইন ঠেকাতে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

১৪ মে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ১০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আরও বলেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই কিংবা বাঁশের বেড়া দেয়া আছে, সেখান থেকেও কোনো তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সচেষ্টভাবে দায়িত্ব পালন করে আসছে।

উল্লেখ্য, কুমিল্লা জেলার ১০৬ কিলোমিটারসহ ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত কুমিল্লা সেক্টরের অধীনে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম সীমান্ত সংলগ্ন।

বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরীতে নতুন বিওপির কার্যক্রম শুরু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই সীমান্ত এলাকায়  সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু মানব পাচার রোধ, মাদকসহ সকল ধরনের চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিজিবি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:১৭





নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:১৯