• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৪:০২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

১৪ মে ২০২৫ বিকাল ০৩:০২:৫৫

লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

১৪ মে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তার।

তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশে রওনা করে সে। পথিমধ্যে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us