• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কসবা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্য করলো বিএসএফ

৫ মে ২০২৫ বিকাল ০৩:৪৭:১০

কসবা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্য করলো বিএসএফ

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে  সাকিব (১৭) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । ৫ মে সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।

রোববার গভীর রাতে ওই সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এরমধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত তরুণের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যান সাকিব। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এই বিষয়ে জানতে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০