• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৯:৪০ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

তালায় কালভার্টের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

৫ মে ২০২৫ দুপুর ০১:৪০:৪৭

তালায় কালভার্টের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে এক নারীর মরদেহ পাওয়া গেছে। ৫ মে সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

সেলিনার স্বজন মো. আবুল কাশেম জানান, ঢাকায় থাকা অসুস্থ মেয়ের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে রোববার সন্ধ্যায় বাজারে যান সেলিনা। পরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করেন স্বজনেরা।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টের নিচে মরদেহের পাশে সেলিনার মোবাইল ফোন, ওষুধ ও অল্প কিছু কাঁচাবাজার পড়ে ছিল।

এ বিষয়ে তালা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us