• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি

৪ মে ২০২৫ সকাল ০৯:৪৯:৪৭

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি

মাগুরা প্রতিনিধি: বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে ‘সাহসী নতুন বিশ্বে রিপোটিং, স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব’ প্রতিপাদ্যে মাগুরায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

৩ মে শনিবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, সদস্য মো. সাইফুল্লাহ, লিটন ঘোষ, শরীফ তেহরান টুটুল, রবীন শরীফ ও পংকজ রায়।

সভায় মুক্ত সাংবাদিকতায় বাধা, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষাসহ বস্তুনিষ্ট ও সৃজনশীল সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহন করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সভা শেষে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‍্যালিটি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০